Date: | Time:
নোটিস

AcademicTitle

AcademicDescription


চেয়ারম্যানের বাণী

বাংলাদেশ অতি দ্রুত ডিজিটালাইজড হওয়ার আশা ব্যক্ত করছি। বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া, ডিজিটাল পাসপোর্ট ও জাতীয় ভোটার আইডি কার্ড প্রণয়ন তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল করণের ক্ষেত্রে অনেক অগ্রসরমান। ব্যাংকিং, বীমা সর্বপ্রকারের অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য, নোটিশ ও ফলাফল ওয়েব সাইটের মাধ্যমে দ্রুত উন্নয়ন হওয়ার আশা করছি।

See More

প্রধান শিক্ষকের বাণী


হোমনা উপজেলার প্রত্যেকটি মাধ্যমিক বিদ্যালয় ডিজিটাল ওয়েব সাইটের আওতাধীন আসছে জেনে আমি আনন্দিত। ডিজিটাল ওয়েব সাইট প্রযুক্তির বদৌলতে বাংলাদেশে এমন এক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যেখানে সর্বাধুনিক ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে ও অচিরেই বাংলাদেশ কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে আশা করছি।

See More
বিদ্যালয়ের ইতিহাস

প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাসঃ 

১৯৭৭ খ্রিস্টাব্দে হোমনা উপজেলার প্রাণকেন্দ্রে মনোরম পরিবেশে ২.৪০ একর জমির উপর হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ইহার দক্ষিণ পাশ^র্ দিয়ে হোমনা বাজার থেকে ১৮ফুট প্রশস্ত একটি পাকা রাস্তা পূর্ব দিকে মুরাদনগর উপজেলা হয়ে সিলেট ও কুমিল্লা বিশ^রোড পর্যন্ত এবং গ্রীণ ট্রাঙ্ক রোড (ঢাকা হইতে চট্টগ্রাম) সড়কে পৌঁছেছে এবং উত্তর দিক দিয়ে তিতাস নদীটি রামচন্দ্রপুর বাজার পর্যন্ত পৌঁছেছে। বিদ্যালয়টির অতি নিকটবর্তী তিতাস নদীর পাড়ে একটি লঞ্চঘাট রয়েছে।  উক্ত লঞ্চ দিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর লঞ্চঘাট পর্যন্ত যাওয়া যায়। বিদ্যালয়টির দক্ষিণ পার্শে¦ ২৩৬ ফুট দীর্ঘ ও ১৬ ফুট প্রশস্ত নিজস্ব একটি দোতলা মার্কেট আছে। উত্তর দিকে ফ্যাসিলিটিজ কতৃর্ক দেয় ১১০ ফুট দীর্ঘ ও ৩০ ফুট প্রশস্ত দোতলা একাডেমিক ভবন ও তৎসংলগ্ন উত্তর দিকে ৪২ ফুট দীর্ঘ ও ২৫ ফুট প্রশস্ত একটি বিল্ডিং, পশ্চিম দিকে জেলা পরিষদ ও অন্যান্য উৎস কতৃর্ক দেয় ৯০ ফুট দীর্ঘ ও ৩০ফুট প্রশস্ত পাকা, আধা পাকা টিনসেড একাডেমিক ভবন ও তৎসংলগ্ন নিজস্ব অর্থায়নে নির্মিত ৭৫ ফুট দীর্ঘ ও ৩০ ফুট প্রশস্ত একটি ভিটি পাকা টিনের ঘর রয়েছে। বিদ্যালয়ের দক্ষিণ পূর্ব দিকে ফ্যাসিলিটিজ কতৃর্ক দেয় ৯০ ফুট দীর্ঘ ও ৩০ ফুট প্রশস্ত একাডেমিক ভবন রয়েছে। বিদ্যালয়টিতে ১৮ (আঠার) টি পাকা ল্যাট্রিন আছে। বিদ্যালয়ে পাঠাগার আছে এবং পাঠাগারে প্রায় ৩,০৮৫ (তিন হাজার পঁচাশি) এর অধিক বই রয়েছে এবং বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে প্রায় ২৫০ (দুইশ পঞ্চাশ) টির চ্যাম্পিয়ন, রানার্স আপ প্রাইজ রয়েছে। বিদ্যালয়টিতে ১টি বিজ্ঞানাগার ও ১টি কম্পিউটার ল্যাব আছে। বিদ্যালয়ের অফিস কক্ষে ০১ (এক) টি ডেক্সটপ কম্পিউটার এবং কম্পিউটার ল্যাবে ১৭ (সতেরো)টি ল্যাপটপ আছে।  বর্তমানে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১,২৬৫ (এক হাজার দুইশত পঁয়ষট্টি) জন। উল্লেখ্য যে, ০১/০৬/১৯৭৮খ্রি. তারিখে বিদ্যালয়টি মাধ্যমিক স্তরে এমপিও ভুক্ত হয় এবং ১৮/১০/১৯৭৭খ্রি. কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কতৃর্ক ০১/০১/১৯৭৭খ্রি. তারিখ হইতে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত হয়। 


See More
দ্রুত যোগাযোগ
0
মোট ছাত্র
0
আজকে উপস্থিত
0
আজকে অনুপস্থিত
0
পার্সেন্টিজ
গ্যলারি